দৈনিক দুরন্ত নিউজ 24  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৫-১১-২০২৬, ০৫:২১ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Aug ১২, ২০২৬

১৫ আগস্ট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে শাক্তা ইউনিয়ন যুবদলের সতর্ক অবস্থান

১৫ আগস্ট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে শাক্তা ইউনিয়ন যুবদলের সতর্ক অবস্থান
১৫ আগস্ট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে শাক্তা ইউনিয়ন যুবদলের সতর্ক অবস্থান
স্টাফ রিপোর্টার
১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে—এমন সতর্ক অবস্থানের কথা জানিয়েছে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন যুবদল।
শাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে নেতাকর্মীরা এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় থাকার কথা জানান। তারা বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিহত করতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রস্তুত থাকার কথা জানান।
শাক্তা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বলেন, “১৫ আগস্টকে ঘিরে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। শাক্তা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে।”
তারা আরও বলেন, জনগণের জানমাল ও স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড কাম্য নয়। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।